ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে এসে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি ম্যাচ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।


এছাড়াও দুটি টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসান ও রশিদ খানরা। আগামী ২০২৩ সাল পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


সেখান থেকেই এমনটা জানা গেছে। যদিও বাংলাদেশের বিপক্ষে সিরিজের নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে সিরিজটি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।


সেক্ষেত্রে অনুমান করা যায়, ২০ ফেব্রুয়ারির পর শুরু হতে পারে আফগানিস্তান সিরিজ। এর আগে শেষবার ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান।


সেবারের সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল তারা। ম্যাচটি জিতে নেয় রশিদ খানের দল। এছাড়াও বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা।

ads
ads
ads

Our Facebook Page

↑